ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ভুয়া চালানে সার তোলার চেষ্টার অভিযোগ

Link Copied!

জয়পুরহাটে ব্যাংকে টাকা জমা দেওয়ার ভুয়া চালান ব্যবহার করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদাম থেকে সার তোলার চেষ্টা করার সময় ডিলারের ছেলে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হাসিব আল মামুন স্থানীয় বিসিআইসি ডিলার মেসার্স মামুন ব্রাদার্সের মালিক মামুনুর রশিদের ছেলে এবং ঠিকাদারের প্রতিনিধি হিসেবে বাফার গুদাম থেকে সার উত্তোলন করতেন। বাফার গুদামের হিসাব কর্মকর্তা এস এম হাসানুর রহমান জানান, হাসিব দুইটি জমা চালান দেন। জয়পুরহাট শাখায় ৭.৫ লাখ টাকা এবং পাঁচবিবি শাখায় ৯ লাখ টাকা। প্রথমটির জমা নিশ্চিতকরণ বার্তা পাওয়া গেলেও দ্বিতীয়টির ক্ষেত্রে বার্তা আসেনি। পাঁচবিবি শাখায় যোগাযোগ করে জানা যায়, ওই ৯ লাখ টাকার কোনো চালানই ইস্যু হয়নি। পরে হাসিবকে গুদামে আটকে রেখে পুলিশে দেওয়া হয়। জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।