ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

Link Copied!

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।
স্থানীয়দের দাবি, রাতের ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ধাওয়া দিয়ে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়।