ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকী

Link Copied!

গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেনের ১১ম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট মঙ্গলবার। এ উপলক্ষ্যে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৮টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০টা থেকে কোরআনখানি, বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন। বাদ আসর টেপিরবাড়ী পশ্চিম পাড়া মরহুম কাছম আলীর বাড়ী জামে মসজিদে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। উল্লেখ্য মরহুমের পরিবারের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলের পিতা মোঃ ইসমাইল হোসেন ২০১৪ সালের ১২ আগষ্ট ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।