ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে স্ত্রীর বটির আঘাতে ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত

Link Copied!

বটির আঘাতে ব্যাংক কর্মকর্তা স্বামীকে গুরুতর যখম করার অভিযোগ ওঠেছে স্কুল শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে। সাংসারিক ও দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানাগেছে। আহত ব্যাংক কর্মকর্তা ওই স্বামীর নাম মতিয়র রহমান (হিমেল)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন । গত শনিবার ৯ আগস্ট বগুড়ার আটাপাড়া এলাকায় একটি ভাড়া বাসাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হিমেলকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। মতিয়ার রহমান হিমেলের স্ত্রী খাইরুন্নেসা সুমি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বলে জানাগেছে। জানাযায়, খাইরুন্নেসা সুমির ৪র্থ নম্বর স্বামী মতিয়র রহমান। তার স্ত্রীর বাবার বাড়ি একই ইউনিয়নের বিনইল গ্রামে। সেই সুবাদে তিনি বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে চাকরি করছেন। পূর্বের স্বামীদের নিকট থেকে ডির্ভোসের পর খাইরুন্নেসা ৪র্থ স্বামী হিসেবে একই ইউনিয়নের টাকাহুত গ্রামের ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমানকে বিবাহ করেন। বিবাহের কয়েক মাস যেতে না যেতেই শুরু সাংসারিক কলহ। গত শনিবার ৯ আগস্ট বগুড়া শহরের আটাপাড়ায় ভাড়া বাসায় স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী বটি দিয়ে স্বামী মতিউর রহমান হিমেলকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর আহত মতিউরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ব্যাংক কর্মকর্তা মতিয়রের বোন জান্নাতুন বলেন উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ফারুকের সঙ্গে প্রথম বিয়ে হয় অভিযুক্ত ওই শিক্ষিকার। পরে ২য় বিয়ে করেন সহকারি রাজস্ব কর্মকর্তা জোবায়ের হোসেনকে ওই অফিসারের বিরুদ্ধে পাঁচ-ছয়টি মামলা দিয়ে তাকে হয়রানি করে এবং ভুয়া কাবিননামা দেখিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন। শীতকালীন সেনা মহড়ার সময় নিজ এলাকায় আসা এক সেনা কর্মকর্তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন,পরে বনিবনা না হওয়ায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সেনা কর্মকর্তা নিজেই চিকিৎসায় অংশ নেন। এ ঘটনায় সেনা কর্মকর্তা চাকরি হারান। নিজের থেকে ৮ বছরের ছোট আমার ভাইকে প্রলুব্ধ করে বিয়ে করে সে শ্বশুরবাড়িতে না থেকে ভাড়া বাসায় বসবাস করছেন। স্বামী থাকা শর্তেও বহুগামী এই নারীর খালাত ভাইসহ একাধিক পুরুষের সঙ্গে তার অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে। একাধিক বিয়ে, মামলা এবং প্রতারণার প্রমাণ আমাদের হাতে রয়েছে। এ বিষয়ে মতিয়রের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, আমি অসুস্থ্য, স্ত্রী হয়ে আমার নিরহ ছেলে ও তার স্বামীকে যেভাবে বটি দিয়ে যখম করেছে তা ভাবাই যায় না। কিয়ামত আর বেশী দিন নেই। আমি ওর বিরুদ্ধে মামলা করবো। অভিযোগ অস্বীকার করে স্ত্রী খাইরুন্নেসা সুমি মোবাইল ফোনে বলেন, আমার স্বামী একজন নষ্ট চরিত্রের লোক। সে তার কর্মস্থল যমুনা ব্যাংকের এক হিন্দু নারী কলিকের সাথে নষ্টামি করে আসছে। আমি এসব বলায় সে নিজেই এমন ঘটনা ঘটিয়ে আমার উপর দোষ চাপাচ্ছে। আমিও ওর পরিবারের বিরুদ্ধে মামলা করবো। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক শিক্ষক বলেন, যে শিক্ষিকা একাধিক বিয়ে, মামলা ও প্রতারণার মাধ্যমে মানুষের ক্ষতি করেন, তিনি কোমলমতি শিক্ষার্থীদের কীভাবে সঠিক শিক্ষা দেবেন। এটা জাতির কাছে আমার প্রশ্ন। কালাই উপজেলা এটিও মামুন বলেন, “আমি কিছুদিন পূর্বে কালাই উপজেলায় যোগদান করেছি। আজকে পত্রপত্রিকায় ওই শিক্ষিকার বিষয়ে খবর দেখেছি। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি তারা পরবর্তী পদক্ষেপ ও মতামত দেবেন।” বগুড়া সদর থানার (ওসি) সাহাইন অলিউল্লাহ বলেন, ‘ওই ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।