ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Link Copied!

যশোরের কেশবপুর উপজেলা ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর সাইদুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন ১২ জন ইউপি সদস্য। রোববার দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলামসহ ১২ ইউপি সদস্য সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর সাইদুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অফিসে না থাকায় তার পক্ষে আবেদনটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম। অভিযোগ সুত্রে জানাগছে, ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে তিনি ৭০ হাজার টাকা আত্মসাৎ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১০ শতাংশ চাঁদা দাবি, আম বিক্রয় থেকে ২০ হাজার টাকা আত্মসাৎ, ভিজিএফের চাল আত্মসাৎ, ভিডব্লিউএফ’র চাল গ্রহণসহ নিম্নমানের সামগ্রী বিতরণ করে অর্থ আত্মসাৎ ও ইউপি সদস্যসহ পরিষদে সেবা নিতে আসা মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি জানিয়েছেন ও-ই অভিযোগ পত্রে। ও-ই অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য, আসাদুজ্জামান, জিয়ামত আলি, নুরুল ইসলাম, আব্দুল্যা আল মামুন, মিজানুর রহমান, হুমায়ুন কবির টিনু, শেখ আব্দুর সবুর, শ্রী সুভাশ দেবনাথ, মোছা. সরিফা খাতুন, মোছাঃ মুক্তা বেগম ও মোছাঃ হাসিনা খাতুন।
এ বিষয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর সাইদুল হক বলেন, তার বিরুদ্ধে ইউপি সদস্যরা যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তোলা হয়েছে।