দৌলতপুর থানাধীন মুহসিন মোড়ের এলাকায় গত ৬ আগস্ট রাতেলাইট হাউজ সাউন্ড নামীয় দোকানের সাটার কেটে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদীর এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানার মামলা নং-০৪, তাং-০৭/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট রাতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন দক্ষিণ মিকশিমিল আমডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর সজিব আহমেদ ইমন এবং হানিফ মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে দোকানের চুরি হওয়া ২৪ চ্যানেলের ৪ জিবি মিকচার সাউন্ড ক্রাফট এক পিস, ১৬ চ্যানেলের ম্যাকি মিকচার ভিএলজেড ১ পিস, ২০ চ্যানেলের এলটিও মিকচার, ৯০০১ মডেলের ডেল্টা অডিও এম্লিফাইয়ার ৬ পিস, ৭০০০১ মডেলের ডেল্টা অডিও এম্লিফাইয়ার ৪ পিস, ১০০০ ওয়াটের হাউজা এম্লিফাইয়ার ২ পিস, ৫০০ ওয়াটের হাউজা এম্লিফাইয়ার ২ পিস, ভয়েস প্রসেসর ২ পিস, ইউনিপেক্স ইউনিট (জাপান) ৫০ পিস, ২ সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ১০ পিস নরমাল মাইক্রোফোন এবং স্টেজ গিয়ার সেটআপ ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

