ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও টাঙ্গাইলে এটিএন বাংলার ফটো সাংবাদিক সুজনকে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সহ-সভাপতি মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম সিদ্দিকী নিপু, সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন, যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম সান সিদ্দিকী, কাওসার আহমেদ, জুয়েল হিমু, সুজন মিয়া, কালিহাতী উপজেলা ইউনিটির সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার প্রমূখ। এ সময় জেলা ইউনিটের সদস্য কামাল হোসেন, শুভ সাহা, মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।