ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ার ভজনপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ নিয়ে এলাকায় শঙ্কা ও আলোচনা চলছে। রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে নিজ বাড়ি থেকে প্রায় ২০০–৩০০ গজ দূরে রাজিউলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রাজিউল ইসলাম ওই গ্রামের নাজমুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি বাজারে যান। পরে ভাত খেয়ে নদীতে মাছ ধরতে যান। সেখান থেকে ফেরার পথে রাতেই বাড়ির কাছে পড়ে থাকেন তিনি। সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের দাবি, রাজিউল দীর্ঘদিন বুকের ব্যথায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যথার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওসি আরও বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।