ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

Link Copied!

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর নৃশংস হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার গণমাধ্যমকর্মীরা। রবিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। জেলার সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড়ের সর্বস্তরে সাংবাদিক এ সময় বক্তারা বলেন, সরকার এসেছে সরকার গেছে কিন্তু সাংবাদিক নির্যাতন বন্ধ হয় নি। সাংবাদিক সুরক্ষা আজও নিশ্চিত হয়নি। অভাব অনটন মাথায় নিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরছেন, অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসবাদ তুলে ধরছেন তাদেরকেই পড়তে হচ্ছে হুমকির মুখে। দিন দুপুরে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের। অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন গত এক বছরে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা প্রত্যাশা করা হলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। সাগর রুনিসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে না পারায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই। তাই সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত ন্যায় বিচার নিশ্চত করাসহ সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।