ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো
August 10, 2025 10:44 pm
Link Copied!

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ বনাম জুলাই যোদ্ধা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। কেসিসি প্রশাসক ফিরোজ সরকার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, তুমুল প্রতিদ্বদ্বীতাপূর্ণ এ খেলাটি উপভোগ্য হলেও শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করে খেলায় সমতা ধরে রাখে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা অয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলিমুজ্জামান, সদস্য চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, জহির মাহমুদ স্বপন, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীন সহ ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার ধারাবিবরণী তুলে ধরেন কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস আব্দুল মাজেদ মোল্যা, সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, বাজার সুপর শেখ শফিকুল হাসান, ভান্ডার সুপার উজ্জ্বল কুমার সাহা ও এ্যাসেসর নাজমুল হক মুকুল।