ঢাকাSaturday , 9 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল সদরে পূর্ব শত্রুতার জেরে পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (৬০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে ক্ষেতলাল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক সৈয়দ আলী মর্তুজা চৌধুরী রবিন ও মিজানুর রহমান চৌধুরীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রবিন আহত হন। স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই দিন রাত ৮টার দিকে ক্ষেতলাল সদরের চিশতিয়া হোটেলের সামনে পুনরায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রবিন চৌধুরী ও তার ছেলে হৃদয় চৌধুরীর হামলায় মিজানুর রহমান চৌধুরীর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় মিজানুরের শ্যালক মাসুদ চৌধুরীও আহত হন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। রবিন চৌধুরীর দাবি, মিজানুর রহমান তাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার চালিয়ে আসছেন এবং হামলা চালিয়ে লোহার রড দিয়ে আঘাত করেছেন। অন্যদিকে মিজানুরের স্ত্রী রোকসানা বেগম অভিযোগ করেন, রবিন দীর্ঘদিন ধরে তার স্বামীর বিরুদ্ধে অপবাদ রটিয়ে আসছেন এবং সেদিন হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন। ক্ষেতলাল থানার ওসি মো. আব্দুল করিম বলেন, “এ ঘটনায় উভয় পক্ষ পৃথক সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”