ঢাকাSaturday , 9 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে- আবুল হোসেন আজাদ

Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেছেন আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আর ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরাই দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গত ïক্রবার বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন।সমাবেশে উপস্থিত ‘নারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মাতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল, পরিত্যাক্ত কারাগার। যেখানে কোন মানুষ বসবাস করে না। সেখানে সাপ, ব্যাঙ, চেলা, বাস করে। সেখানে ঘাস হয়ে গিয়েছে। একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে আবদ্ধ করে রাখা
হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও ¸গুম, খুন করে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে আওয়ামীলীগ তা পরেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনও কোন নির্বাচনে হারেননি। প্রতি নির্বাচনে পাচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। কিন্তু তা প্রত্যাক্ষন করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, রাবিয়া খাতুন প্রমূখ।