ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কাঁকড়া ধরার চারু উদ্ধার

Link Copied!

পূর্ব শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লী টহল ফাঁড়ির আওতাধীন মেহেরআলী সাইট খালের বন থেকে বিপুল পরিমাণ কাঁকড়া আহরণের বা়ঁশের তৈরী খাচা (চারু) ও গরাণের কচা উদ্ধার করেছেন বনরক্ষীরা।
বুুধবার (৬ আগস্ট) বিকেলে দুবলা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৭৬টি চারু উদ্ধার করেন। পরে চারুগুলো পুড়িয়ে ধ্বংস এবং গরাণ কচাগুলে সংরক্ষণ করা হয়। তবে সংশ্লিষ্ট জেলেদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, নিষিদ্ধ সময়ে অসাধু জেলেরা গোপনে প্রবেশ করে কাঁকড়া আহরণের উদ্দেশে বাঁশের তৈরী খাচাগুলো (চারু) এনে মজুদ করেছিলেন। এই খবর জানতে পেরে দুবলা টহল দলের বনরক্ষীরা সেগুলো জব্দ করেন। এসিএফ জানান, ওইদিন সন্ধ্যায় দুবলা টহল ফাঁড়িতে এনে চারুগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।