ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

Link Copied!

মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ) ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন। দুদক মাদারীপুরে সহকারী পরিচালক আকতারুজ্জামান জানায়, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতি হয়েছে। নিষেধ থাকা সত্তেও নিয়োগ হয়েছে। এ বিষয় অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক তথ্য ও রের্কড পত্র চেয়েছি, তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় মাউশি থেকে প্রমানিত। সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য প্রমান আমরা পেয়েছি, এগুলোর রের্কড পত্র সংগ্রহ করেছি, ওনার স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন ঘটনা সত্য। কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছেন পর্যালোচনা করছি। এটা আইন ও বিধি বর্হিভুত হলে অবশ্যই দূর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক আমরা কমিশন বরাবরে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করবো।