ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী খুন: শিক্ষার্থীদের অবরোধ ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Link Copied!

পঞ্চগড় জেলা শহরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর জয় নামে এক যুবক। তিনি ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের কর্মী এবং পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। বুধবার (৬ আগস্ট) রাতে শহরের সিনেমা হল মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চৌরঙ্গী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অবরোধ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। এ সময় জানানো হয়, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম পুনরায় জানান। ময়নাতদন্ত শেষে আজ জয়ের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।