কুড়িগ্রামে পণ্যের গুণগত মান বজায় না রাখায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযানে এসব মামলা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কুড়িগ্রামের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মামলাগুলোর মধ্যে রয়েছে: ১. মেসার্স টেস্টি স্ন্যাকস অ্যান্ড বেকারী – কেক, মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক অনুমোদনহীনভাবে বাজারজাত করার অভিযোগে (মালিক: সাবিনা জাফরী, কলেজ রোড, কুড়িগ্রাম সদর) মামলা নম্বর ৬৯৯/২৫। ২. মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস – মান অননুমোদিত চিপস বাজারজাত করায় (মালিক: মো. আলমগীর গাজী, বিসিক শিল্পনগরী, কুড়িগ্রাম সদর) মামলা নম্বর ৭০০/২৫। ৩. মেসার্স এরশাদুল ট্রেডার্স – অনুমোদন ছাড়াই সয়াবিন তেল ও আচার বিক্রির অভিযোগে (মালিক: মো. এরশাদুল হক, ভেলাকোপা, কুড়িগ্রাম সদর) মামলা নম্বর ৭০১/২৫। ৪. মেসার্স আল-আকসা আইসক্রিম ফ্যাক্টরি – ভেজাল আইসললি ও ফার্মেন্টেড মিল্ক বাজারজাত করায় (মালিক: মো. বেলাল হোসেন, বুড়িরহাট, কুড়িগ্রাম সদর) মামলা নম্বর ৭০২/২৫। রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত বাজার মনিটরিং করছে। পণ্যের মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।”

