ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Link Copied!

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধরবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা নামক স্থানে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চর গ্রামের আলামিন, চরপালিশা গ্রামের স্বপন মিয়া ও একই জেলার সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা। আহত ব্যক্তির নাম সানী। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পান্ডরা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে জামালপুরগামী পিকআপ ভ্যান ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ধনবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার বিলাসপুর এলাকার বটলায় জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ও মোটরসাইকেলের চালক এবং একজন আরোহী মৃত্যুবরণ করে। গুরুতর আহতাবস্থায় সানী নামে এক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।