৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপল গাইবান্ধায় একটি বিজয় র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালিটি জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। গাইবান্ধা জেলা বিএনপি এই বিজয় র্যালির আয়োজন করে। র্যালিতে বাদ্যযন্ত্র, ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি নিয়ে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে র্যালি পূর্ব এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমূখ।

