কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপির দলে ঢুকে কোন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করার সৃষ্টি করলে জিয়ার সৈনিকেরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে। সমাজে, রাজনীতিতে, দেশগঠনে ও দেশসেবায় কোন দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঢাই নাই। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক তারেক রহমান। যিনি বাবা হারিয়েছে, যিনি কষ্ট পেয়েছেন তিনিই জানেন স্বজনহারা বেদনা কি। বুধবার দুপুরে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে শহীদ ছাত্রজনতার কথা স্মরণ করে তালুকদার খোকন আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। নতুন বাংলাদেশ রচিত হয়েছে। এই দেশে জুলাই-আগস্টে হতাহতের ভুলে গেলে চলবে না। তাদের স্মৃতি নিয়েই বাংলাদেশে চলতে চাই। এই শহীদদের শপথ নিয়ে বলছি দেশে আর কোন দুর্নীতি হতে দিবো না। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত কর্মীর পাশের ছিল তারেক রহমান। আগামী নির্বাচনে যারা এমপি-মন্ত্রী হবেন ও নির্বাচিত সরকার হবেন, তাদেরকে জনগণ বান্ধব হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

