ঢাকাMonday , 4 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। তিনি আরও জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘন্টা পর আসামীকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সখীপুর থানা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সোমবার দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন করা হবে।

Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। তিনি আরও জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘন্টা পর আসামীকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সখীপুর থানা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সোমবার দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদন করা হবে।