ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

টাঙ্গাইলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসমূহ স্বরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ পালিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সমাবেশ পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন, টাঙ্গাইলের মাটির সংগ্রামের অতীত ঐতিহ্য রয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সকলকেই কৃতজ্ঞ থাকতে হবে। সেই সাথে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতেও তাগিদ দেন। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছেন তার যথাযথ সম্মান রাখতে তোমাদের সুন্দর ভবিষ্যত গড়ার মধ্য দিয়ে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় জুলাই ছাত্র – জনতার অভ্যুত্থান স্মরণ সমাবেশে বিশেষ অতিথি টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জুলাই শহীদদের প্রতিটি নিহতের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আগষ্ট পরবর্তীতে আমরা যারা দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছি তারা সত্যের পথে নির্ভীক এবং নিষ্ঠার সাথে কাজ করবে এইটুকু আস্থা আমাদের উপর রাখতে পারেন আপনারা। আমাদের বুলেট আর কখনোই নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে না কথা দিতে পারি। এ সময় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমূখ। জুলাই শীর্ষক অভিভাবক সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহীদ মারুফের মা মোর্শেদা বেগম, শহীদ ইমনের মা রীনা খাতুন, শহীদ সাদিকের বাবা আব্দুস সাত্তার, আহত চলচ্চিত্র নির্মাতা রিজুর মাসহ অনেকেই তাদের সন্তানদের সাথে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানে নির্মমতার স্মৃতিচারণ করেন।