ঢাকাWednesday , 30 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার

Link Copied!

ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। ওই তারটি ছিল ছেড়া। যার মাধ্যমে গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষু পাল। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।