ঢাকাTuesday , 29 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএসটিআইয়ের অভিযান

Link Copied!

নাটোর জেলার লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, লালপুর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্দ্যেগে ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, সঠিক কাচামাল না দিয়ে ও সঠিক উৎপাদন প্রক্রিয়া ব্যাবহার না করে রোবো ব্রান্ডের নকল আইস ললি ও আইসক্রিম উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে নাটোরের লালপুরে দেশ আইসক্রিম ফ্যাক্টরি, ধনঞ্জয়পাড়া, আব্দুলপুর, লালপুর, নাটোরকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০/- জরিমানা ও আনু: ৬০ কেজি তৈরি মাল ধবংস করা হয়। অন্যদিকে মান সনদ গ্রহণ না করে কেক এর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় একই আইনের সংশ্লিষ্ট ধারায় ২) পুতুল বেকারি, কামারহাটি, আব্দুলপুর, লালপুর, নাটোরকে ১৫,০০০/- জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করে ৪৫,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান।