ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

কেশবপুরে দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর ১০২ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ শহরের এম জামান কমিটির সেন্টারে ২৮ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় সংগীত ও মাইনস্টোন স্কুলের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন দাস, স্বেচ্ছাসেবক মিনা দাস, দলিত শিক্ষার্থী সুপ্রিয়া দাস, অপু কুমার দাস, জীবন কুমার দাস প্রমূখ। এ সময়ে ১০২ দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।