ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক ৮

Link Copied!

বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে ৮ জনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলো, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। এ সময় আটককৃতদের কাজ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।