ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কারাবন্দি মুক্তিযোদ্ধার মৃত্যু

Link Copied!

মাদারীপুর জেলা কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজৈরের টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়। জানা যায়, ৫ই আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালতের বিচারক। চলতি বছরের ৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন ইউসুফ আলী মিয়া। সেখানে থেকে কয়েকদিন ধরে কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়ে। এ সময় দুইজনকেই পুলিশ পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।