ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে একজনের মৃত্যুদণ্ড

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি বাচ্চু মিয়ার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে। মামলা ‍সুত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন নিহত জামাল হোসেন। আসামি বাচ্চু মিয়া ওইদিন সন্ধ্যায় জামাল হোসেনের ইজিবাইক ভাড়া করে নিয়ে যায় শেখ পাড়ায়। কৌশলে তাকে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্তের এক পর্যায়ে বাচ্চু মিয়া গ্রেফতার হয়। জামাল হোসেন হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয় আদালতে। আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে পুলিশ। পুলিশ তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষ্য গ্রহণ শেষে আদালত একমাত্র আসামি বাচুচ্ মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন। মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এসম এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে বিচারক আসামির মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সাজার আদেশ দিয়েছেন। এদিকে রায় ঘোষণার সময় আসামি বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিল। আদালেতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।