ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে পর্যটকদের স্বাস্থ্য ঝুঁকি নিরসন বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ

Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার ২৭ জুলাই শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শহরের পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মিজ সাবিনা ইয়াসমিন ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন। প্রশিক্ষণে মোট ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যদের সমন্বয়ে টীমগুলো গঠন করা হয়। পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি পুল গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।