ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ভ্যানচালককে গণধোলাই

Link Copied!

মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আব্দুল খালেক নামের এক ভ্যান চালককে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভ্যান চালক আব্দুল খালেক গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মন্ডলের ছেলে। রবিবার (২৭ জুলাই) দুপুরের দিকে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে এই গণধোলাইয়ের ঘটনা ঘটে। গাংনী থানা পুলিশ তাকে আটক দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে নিয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। ভিকটিমের মায়ের উদ্ধৃতি দিয়ে ওসি বানী ইসরাইল জানান, চলতি মাসের ২১ তারিখে ওই শিশুটি অভিযুক্ত আব্দুল খালেকের ভ্যানযোগে তার নিজ বাড়ি গাঁড়াডোব গ্রামে ফবরছিলেন। শিশুটিকে একা পেয়ে বাঁশবাড়িয়া তেলপাম্পের কাছে গিয়ে তাকে বোতলের তরল কোমল পানি খাওয়ানোর প্রস্তাব দেই আব্দুল খালেক। শিশুটি খেতে অস্বীকার করে। পরে সে নানাভাবে অসামাজিক কথা বলে কু প্রস্তাব দেই। পরে শিশুটি বুদ্ধিমত্তা দিয়ে ভ্যান থেকে নেমে পড়ে। বিষয়টি তার পিতা মাতাকে খুলে বলে। শিশুটির পরিবারের লোকজন প্রতিদিন ভ্যান চালক আব্দুল খালেকে খুঁজতে থাকেন। আজ দুপুরের দিকে ভ্যান চালক খালেকে সনাক্ত করে শিশুটি। পরে তাকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। গাংনী থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এছাড়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেন অভিযুক্ত খালেক। এ ঘটনায় শিশুটির পিতা ইসরাফিল বাদি হয়ে ২০০০ সালের শিশু ও নারী নির্যাতন দমণ আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩০, তারিখ ২৭/০৭/২৫ ইং। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।