ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোনে ট্র্যাজেডি
নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

Link Copied!

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত মাহাতাবের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে কুমিল্লার দেবিদ্বারে এসেছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল।
রোববার (২৭ জুলাই) দুপুরে উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত মাহাতাবের গ্রামের বাড়িতে আসে।
এ সময় তারা নিহত মাহাতাবের কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করেন। মাহাতাবের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মো. আতিক হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা বিমানবাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে মাহাতাব ভুঁইয়ার কবর জিয়ারতে এসেছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি বলেন, ‘বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি। দুর্ঘটনার তদন্ত চলমান। তদন্ত শেষ হলে আইএসপিআর সবকিছু ব্যাখ্যা করবে।