ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত ব্যাংক এবং নিলয় মটরস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

সীমান্ত ব্যাংক এবং নিলয় মটরস এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ নিলয় মটরস এর হিরো মটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে ৩ থেকে ৩৬ মাসের ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং নিলয় মটরসের হেড অব কর্পোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, নিলয় মটরসের কর্পোরেট সেলস ম্যানেজার তানভীর আদনান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।