ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ‘জুলাই পূর্ণজাগরণে’ লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান

Link Copied!

জয়পুরহাটে “জুলাই পূর্ণজাগরণে জাগরনের সমাজ গঠনে” লক্ষাধিক কণ্ঠে শপথ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু এবং ছাত্র প্রতিনিধি জিসান আহমেদসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ আমন্ত্রিত অতিথিরা ‘জুলাই পূর্ণজাগরণ’ এবং সমাজ গঠনের তাৎপর্য তুলে ধরেন এবং সকলে মিলে শপথ পাঠ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক একটি মঞ্চনাটক পরিবেশিত হয়।