ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা

Link Copied!

চাঁদপুরের কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার থেকে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বের হলে এ হামলা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে কোনো বিএনপি সমর্থকরা হামলা করতে পারেন না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা গণমিছিল করেন। এসময় রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশের টহল রয়েছে।