ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে ভুয়া সেনা পরিচয়ে প্রতারণা আটক ২

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও বিয়ে করার অভিযোগে সদরুল ইসলাম নামের এক ব্যক্তি ও তার সহযোগীকে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদরুল ইসলামের আগেও নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামের আব্দুর রউফ আকন্দের মেয়েকে বিয়ে করেন। ওই বিয়েতে ৫ লক্ষ টাকা কাবিন নির্ধারিত থাকলেও, বিয়ের আগে আড়াই লক্ষ টাকা যৌতুক বাবদ গ্রহণ করেন সদরুল। কিন্তু বিয়ের মাত্র আড়াই দিনের মাথায় তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সম্প্রতি তিনি আবারও বিয়ের উদ্দেশ্যে ক্ষেতলাল উপজেলার হোপিরহাট এলাকায় আসেন। বিয়ের খোঁজে পাত্রী দেখানো হয় স্থানীয় ঘটক আমিরুল তার পরিচয় নিয়ে প্রশ্ন তুললে, সদরুল অসংলগ্ন আচরণ শুরু করেন। এতে সন্দেহ দানা বাঁধে, এবং আমিরুল এলাকাবাসীর সহায়তায় তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সদরুল ও তার সহযোগী আব্দুর রহিমকে চিহ্নিত করেন। এরপর এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আটক সদরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার সহযোগী আব্দুর রহিম একই এলাকার আলাল উদ্দিনের ছেলে। এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,সেনা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই সহযোগীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”