ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৩ জনের মৃত্যু

Link Copied!

জয়পুরহাটে বজ্রপাত, ট্রেনে কাটা ও ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও ২ জন আহত হয়েছেন। নিহত দু’জন হলেন, পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে সজল এবং গাইবান্ধা সুন্দরগন্জ উপজেলার দক্ষিণ সমান মধ্যপাড়া গ্রামের আনিজলের ছেলে জসিম জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১০ টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজার ও ক্ষেতলাল উপজেলার সোহালাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েকজন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ঐ টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়লে বাকীরা লাফিয়ে বের হলেও সজল মিয়ক গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন। এদিকে ক্ষেতলাল উপজেলার সোহালাপাড়া গ্রামে ৪-৫ জনের একটি দল মাঠে কাজ করছিলে এমন সময় বজ্রপাতের ডাক উঠলে যে যার মত ছুটে গেলেও জসিম সামনে একটি গাছের গোড়ায় দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে৷ আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকায় ট্রেনে কাটা একজনের মৃত্যু হয়েছে। (নাম পরিচয় জানা যায়নি) অন্যদিকে একই সময়ে জেলার কালাই উপজেলার মাত্রায় এলাকায় মাহাবুব ও জুনায়েদ নামে চাচা-ভাতিজা বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তারা জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।