ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই দুপুর ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় ধূমপানের কুফল সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও জাইকা প্রকল্পের কর্মকর্তা রিয়াজুর রহমান । অনুষ্ঠানে বক্তারা জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করা থেকে বিরত ও স্কুল-কলেজের সামনে বিড়ি সিগারেট বিক্রি করা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।