ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারীকে জরিমানা

Link Copied!

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে ২৪ জুলাই বৃহস্পতিবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআইের মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামসের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।