ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় শিক্ষার্থীদের মানববন্ধন

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ২৪ জুলাই দুপুর সাড়ে বারোটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।২০২৫ সালে আবার চালু করেছে সরকার। কিন্তু সারা বাংলাদেশ যে সকল কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুল রয়েছে তাদের এ বৃত্তি পরীক্ষার আওতায় রাখা হয়নি বলে ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা জানান। তাই এ বৃত্তি পরীক্ষার আওতায় আনার দাবিতে শরণখোলা উপজেলার চারটি কিন্ডারগার্টেনর শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধন অংশগ্রহণ করে। এ ব্যাপারে ভাসানী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন বলেন, বৈষম্য দূর করার জন্য জুলাই ২৪ আন্দোলন হয়েছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যদি এধরনের বৈষম্য আবারো চালু হয় তাহলে ছাত্র-ছাত্রীদের আন্দোলন এর সার্থকতা কোথায়। তাই এবিষয়টি সরকারকে বিবেচনা করার জন্য কিন্ডার গার্টেন এর পক্ষ থেকে তিনি অনুরোধ জানান।