ঢাকাWednesday , 23 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকরা এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তবরা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেয়া হয়। যেখানে বলা হয়েছে, ২০২৫ সালে শুধুমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর ফলে কিন্ডারগার্টেনে অধ্যয়রত কোন শিক্ষার্থী মেধাবী ও যোগ্যতা থাকার পরেও জাতীয় মূল্যায়নে অংশ নিতে পারবে না। তবে এবছরের আগেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেয়েছিল। তার জেলার পাঁচটি উপজেলার অন্তত ৬০টি কিন্ডারগার্টেনের অন্তত ৫ হাজার শিক্ষার্থী মেধা পরীক্ষায় অংশ নিতে পারছে না। তারই প্রতিবাদে জেলার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা মাবনবন্ধন করেন। সেই সাথে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শনের সদস্য সচিব গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়শনের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান রিপন, শিক্ষক সাইদুর রহমান সাইদ, মোহাম্মদ আলী, রাজ্জাক মিয়া। সভা পরিচালনা করেন দেলোয়ার হোসেন।