ঢাকাWednesday , 23 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিদেশি মদসহ আটক-১

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশি মদসহ হাবিবুল্লাহ আল মামুন নামের এক যুবক গ্রেফতার হয়েছে। মদের বোতল নিয়ে সিএনজি থেকে নামার পরপরই সন্দেহভাজন আচরণে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে উপস্থিত জনতা।
মঙ্গলবার রাতে আনুমানিক ৯.৩০ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের উপজেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নামে মামুন। সেখানে তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে আটক করে এবং তৎক্ষনাৎ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মামুনকে বিদেশি ১০ বোতল মদসহ আটক করে। আটক মামুনকে জিজ্ঞেস করা হলে বলে, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের আরেকজন ১০ বোতল বিদেশি মদের একটি চালান তার হাতে দিয়ে বলে প্রথমে শম্ভুগঞ্জ নিয়ে যাওয়ার জন্য । তারপরে সেখান থেকে যাবে ঈশ্বরগঞ্জ। সেই উদ্যেশ্যে মামুন সেই মদের ব্যাগ সিএনজিতে করে ঈশ্বরগঞ্জে একজনের কাছে দিতে আসে। আর এই মদের ব্যাগ নিয়ে ঈশ্বরগঞ্জ সিএনজি থেকে নামার পরপরই স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেয়। বুধবার (২৩ জুলাই) দুপুরে আটককৃত যুবককে মাদক মামলায় কোর্টে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, খবর পেয়েই আমার টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত জনগণ পুলিশের হাতে ১০ বোতল মদ সহ আসামীকে তুলে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তার কাছে থাকা বিদেশী মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঈশ্বরগঞ্জের মানুষ অনেক সচেতন। তাদের সহায়তায় ও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় চলতি মাসে থানায় ১০ টি মাদক মামলা হয়েছে।