ঢাকাWednesday , 23 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের বাড়ীঘর ভাংচুর

Link Copied!

দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে একটি প্রভাবশালী মহল। এ সময় বাধা দিতে গিয়ে নারী পুরুষসহ ৬ ব্যক্তি গুরুতর আহত হয়। গত সোমবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন পলিপাড়া গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে এলাকায় মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, মধ্যপাড়া পাথর খনি এলাকার পলিপাড়া গ্রামের ভুমিদস্যু ও প্রভাবশালী নাজমুল হক, হোসেন আলী ও তারে লোকজনের সাথে একই গ্রামের দিনমজুর আইয়ুব আলী গংয়ের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকাল সাড়ে ১০টায় আইয়ুব আলী ও তাদের লোকজন অংশিদারী সুত্রে পাওয়া জমিতে বাড়ীঘর নির্মাণ করতে যায়। এ সময় নাজমুল হক, হোসেন আলী, নুরুল ইসলাম সহ ২০-২২ লোকজন লাঠিসোডা, ধারালো ছুরি দিয়ে নিরহ আইয়ুব আলী ও তার লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতরা হলেন, জয়নাল হক, ময়নাল হক, আইয়ুব আলী, মোসাব্বর হোসেন, র্জিমা বেগম, ও জাহেদা বেগম। পরে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিতসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। গুরুরত আহতরা রমেক হাসপাতালে যাওয়ার প্রক্কালে প্রতিপক্ষরা সকলে মিলে আইয়ুব আলী পক্ষের ময়নাল হক ও জয়নাল হকের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে মর্মে অভিযোগ উঠেছে। এনিয়ে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সেখানে বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানীর আশংকা করছে সচেতন মহল। এ বিষয়ে গত বুধবার ভুক্তভোগী আইয়ুব আলী সাংবাদিকরে বলেন, আমরা অংশিদার সুত্রে ভুমিদস্যু নাজমুল হক গংয়ের কাছে প্রায় ৬০ শতাংশ সম্পত্তির ভাগ পাব। তারা দীর্ঘদিন ধরে জমির ভাগ না দিয়ে লাঠির জোরে জমি খলপুর্বক চাষাবা করে আসছে। সোমবার সকালে আমরা আমারে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে তারা (ভুমিদস্যুরা) সকলে মিলে লাঠিসোডা ও ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করে রক্তাক্ত জখম করেছে। সেইসাথে তারা আমাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এতে করে তারা আমাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি। একটু সুস্থ হলেই মামলা দায়ের করব। অপরদিকে প্রতিপক্ষ নাজমুল হকের কাছে ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।