গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

