ঢাকাTuesday , 22 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের সাবেক মেয়র কারাগারে প্রেরণ

Link Copied!

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত জি.আর. ২৭৭-২৮/০৮/২৪ নম্বর মামলায় সম্প্রতি তাকে ঢাকার পুলিশ রাজধানী থেকে আটক করে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিটনকে হাজির করা হয়। আদালতে শুনানিকালে পুলিশ পক্ষ থেকে রিটনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অপর একটি মামলায় বুড়িপোঁতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহজামানকে আদালতে হাজির করা হয়।