জয়পুরহাট ক্ষেতলালে আলমপুর ইউনিয়ন ফোঁপড়া গ্রামের হযরত খাজা শাহ মাওলানা আব্দুর রউফ চিশতী ইন্তেকাল করিয়াছেন৷ তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার ক্ষেতলাল উপজেলার প্রতিনিধি পীরজাদা আনম রুহুল আমিন চিশতির পিতা, আল্লামা হযরত খাজা শাহ মাওলানা আব্দুল গফুর চিশতী (রাহ.) সাহেবের অন্যতম খলিফা, ফুলদিঘী হাট চশমায়ে উলুম দ্বিমুখী সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আল্লামা হযরত খাজা শাহ মাওলানা আব্দুর রউফ চিশতী (রাহ.)। মঙ্গলবার ২২ জুলাই ভোররাতে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজ বুধবার ২৩ জুলাই বেলা ১১:০০টায় ফোঁপড়া, ক্ষেতলাল, জয়পুরহাট মরহুমের নিজগ্রামে অনুষ্ঠিত হবে।

