উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এই দুর্ঘটনায় আহতদের সহায়তায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে রক্তদানে এগিয়ে আসার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নেতৃত্বে একটি চিকিৎসা দল অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন।

