ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন ইউএনও!

Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখেন রোদেও মধ্যে শিক্ষার্থীদের দ্বার করিয়ে তার আগমন উপলক্ষ্যে লালগালিচা সংবর্ধনা প্রদান শুরু করলে তিনি তা তাৎক্ষনিকভাব প্রত্যাখ্যান করেন। পরে তিনি এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। সোমবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন ও ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করলেও লাল গালিচার সংবর্ধনার বিষয় আমি কিছু জানিনা। লাল গালিচা সংবর্ধনা ওই শিক্ষা প্রতিষ্ঠান করেছে। সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, আমাদের বিদ্যালয় বিগত দিনে এগুলো হয়ে আসছিল তাই আমিও করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গিয়ে দেখি স্কুল কর্তৃপক্ষ আমার আগমন উপলক্ষ্যে শিক্ষার্থীদের রোদে দ্বার করিয়ে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করে আমাকে ঘিরে। আমি ওই লাল গালিচা সংবর্ধনা প্রত্যাখ্যান করি এবং আমাকে প্রধান অতিথি হিসেবে বসানোর জন্য রাজকীয় একটি চেয়ারের ব্যবস্থা করে কিন্তু ওই চেয়ারে আমি না বসে সাধারণ একটি চেয়ারে গিয়ে বসেছি। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি। তবে আমাকে ঘিরে এরকম অনুষ্ঠান না করার জন্য উপজেলার সকল বিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলে দিয়েছি।