ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে বিএনপির পকেট কমিটি গঠনের অভিযোগ

Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, যা উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকিরের দলীয় গঠনতন্ত্রের উপেক্ষা করে একক সিন্ধান্ত নিয়ে কমিটি গঠন করার অভিযোগ করেছে দলীয় নেতা কর্মীরা। জানা গেছে, দীর্ঘ দুই দশক পর গত রবিবার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল করা হয়। ওই কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। ত্রি-বার্ষিক কাউন্সিলে ৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক কাউন্সিল ডাকলেও সেখানে তার প্রস্তাবনায় কন্ঠভোটে নির্বাচিত করা হয়। শুধু তাই নয় তিনি তার নিজ পরিবারের আপন ভাই আব্দুল মান্নানকে বানিয়েছেন সিনিয়র সহ সভাপতি, তার আপন বোনের ছেলে শাহান শাহ আলম শাহিনকে পদ দিয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক, তার একান্ত কাছের লোক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এবং সভাপতি বানিয়েছেন তার গ্রামের প্রতিবেশি আনিছুর রহমান সরকারকে। অন্য পদে আছেন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। এ ইউনিয়ন কামিটিকে কেন্দ্র করে উপজেলার নেতা কর্মীদের মধ্যে দলীয় চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন মূহুর্তে ঘটতে পারে আইন শৃঙ্খলা অবনতির ঘটনা।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার বলেন, সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র বিরোধী ভাবে কমিটি গঠন করা হয়েছে। যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে এ কমিটির বিষয়ে জানাইনি। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মওদুদ আলম বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির এ কমিটি তার নিজ আত্মীয় স্বজনদের কমিটিতে স্থান দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আব্বাস আলী বলেন, পুনট ইউনিয়ন বিএনপির কমিটি গঠনতন্ত্র বিরোধী ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে হাইব্রিডদের কমিটিতে রাখা হয়েছে। এ কমিটির উদ্দেশ্য হল আগামীতে উপজেলা থানা কমিটিতে সে সভাপতি হতে পারে সে জন্য তার পছন্দমত পুনট ইউনিয়ন কামটি করেছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির বলেন, সকলের মতামতেই কমিটি হয়েছে। এখানে যারা সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন সাংগঠনিক সমর্থনের মাধ্যমে হয়েছে । তারা সকলেই কমবেশি নির্যাতিত। প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। বিএনপি এমন কোন ছোট দল নয়, দুই একজন না আসলে তাতে কোনো ক্ষতি হবে না। হাজার হাজার নেতা কর্মী দল থেকে বহিষ্কৃত হয়েছে বিএনপির কিছু হয়নি।