মাদারীপুরে আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে পিকেটিং করার সময় নিসিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ জনকে আটক করা হয়েছে। মাদারীপুর থানা পুলিশ জানায়, রবিবার সকালে মাদারীপুরের মস্তফাপুর বাস ষ্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোস্ট বসিয়ে ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ রা্ব্বি হাওলাদার ও তানজিম হাওলাদারকে আটক করে তাদেরকে তল্লাসী করে দেশিয় চাইনিজ কুরাল উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত টিভিএস ফোরভি মটরসাইকেল জব্দ করা হয়েছে ।

