ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুসিকে নিয়োগ পেলেন বিতর্কিত প্রকৌশলী

Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আনিসুজ্জামান। যিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে বরিশাল ও রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করার অভিযোগও রয়েছে। কেসিসির নবনিযুক্ত এই প্রকৌশলীর নিয়োগকে কেন্দ্র করে খুলনার মানুষের মাঝেও দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনুসন্ধানে জানা যায়, বরিশাল ও রংপুর সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আনিসুজ্জামানের বিরুদ্ধে একাধিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বার্থান্বেষী মহলের সঙ্গে গভীর সখ্যতা স্থাপনের অভিযোগ রয়েছে। খুলনায় যোগদানের পর থেকেই তিনি ‘জুলাই আন্দোলনের বিরোধিতাকারী গোষ্ঠী ও বিতর্কিত অর্থদাতা চক্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, তিনি নিয়মিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রশাসনিক সুবিধা দিতে আশ্বাস দিচ্ছেন। তিনি প্রমোশনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানা যায়। অভিযোগ রয়েছে, এ লক্ষ্যে তিনি কেসিসি প্রশাসকের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক প্রচারণা ও ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে খুলনার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট, বিতর্কিত এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যদি এখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে যায়, তবে খুলনা সিটি কর্পোরেশনের স্বচ্ছতা, সুশাসন ও উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। অবিলম্বে তারা আওয়ামী লীগের দোসর এই আনিসুজ্জামানকে খুলনা সিটি কর্পোরেশন থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।