ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১৪৮ টি মসজিদ-মাদ্রাসায় ১৪ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। শনিবার (১৯ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, মাদ্রাসার মুহতামিম, আলেম, ওলামা এবং সভাপতিগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। সভা শেষে ১৪ লক্ষ টাকার অনুদান সবার হাতে হাতে তুলে দেন। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ খতীব, ইমাম ও আলেম, ওলামাগণ। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শরিফ আহমেদ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকুসহ আরো অনেকে।

